1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দিল্লি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

দিল্লি হাইকোর্ট মঙ্গলবার আদানি শিল্লগোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে নির্দেশ দিয়েছে। আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আমদানি করা কয়লার খরচ অনেক বেশি দেখানোর অভিযোগ রয়েছে।

 

এই নিয়েই একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল আদালতে। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সিবিআই-এর সাথে একই নির্দেশ দিয়েছে ডিআরআই তথা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সকেও।

আদানি গোষ্ঠী ছাড়া এসার গ্রুপ-সহ আরো বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। ওই সংস্থাগুলোর বিরুদ্ধেও একইভাবে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমস-এ আদানি গোষ্ঠীর কয়লা আমদানি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তাতে লেখা হয়, আদানি গোষ্ঠী বিদেশ থেকে ৫০০ কোটি ডলার মূল্যের কয়লা বাজারদরের তুলনায় দ্বিগুণ দামে আমদানি করেছে।

সেই প্রতিবেদনে আরো দাবি করা হয় যে, আদানি গোষ্ঠী কাগজে-কলমে তাদের আমদানিকৃত কয়লার খরচ বেশি করে দেখিয়েছে।

ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে ওই জাহাজ পৌঁছনোর পরে সেটারই দাম দ্বিগুণ বলা হয়।

ওই কয়লার দামের ভিত্তিতেই ঠিক হয় বিদ্যুতের মাশুল। অর্থাৎ এর ফলে বিদ্যুতের অতিরিক্ত দাম দিতে হচ্ছে দেশের সাধারণ নাগরিকদের।

এই নিয়ে দিল্লি হাইকোর্টে আগেই দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার ওই মামলাগুলির শুনানিতে দিল্লি হাইকোর্টের তরফে সিবিআই ও ডিআরআই-কে বিচারপতি তদন্তের নির্দেশ দেন।

তদন্তের নির্দেশ দিয়ে সিবিআইকে বিচারপতি বলেন, যদি অভিযুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com