1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ক্রেডিট সুইস ব্যাংক, ইউরোপের বাজারে আতঙ্ক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

আমেরিকার দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর দেউলিয়ার দ্বারপ্রান্তে চলে আসে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইস। আস্থার সংকটের মুখোমুখি হওয়ায় সুইসের পুরোটাই বা অংশবিশেষ কিনে নিতে আলোচনা করেছে সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস।

সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে ক্রেডিট সুইসে ‘ম্যাটেরিয়াল উইকনেস’ খুঁজে পায়। এর পর থেকেই তাদের শেয়ারের মূল্য পড়তে শুরু করে। এ অবস্থায় তারা পরিস্থিতি মোকাবেলায় ন্যাশনাল ব্যাংকের কাছে পাঁচ হাজার ৪০০ কোটি ডলার ঋণ চেয়েছে। তবে বিষয়টি এখনো ফয়সালা হয়নি। সোমবার আবার বাজার শুরু হওয়ার আগেই এ বিষয়ে একটি চুক্তি করার চেষ্টা করছেন ব্যাংকের নিয়ন্ত্রকরা।

গত বুধবার ক্রেডিট সুইসের শেয়ারের পতন হয়েছে ২৪ শতাংশ। সোমবার লেনদেন শুরু হলে এই মূল্যের আরো পতন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ইউরোপের বাজারে আতঙ্ক দেখা দিয়েছে।

গত শনিবার রাতে সুইস সরকার একটি জরুরি বৈঠক করেছে। তবে এখন পর্যন্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যদি সরকার ক্রেডিট সুইস কিনে নিতে চায়, তাহলে তাদের প্রায় ৬০০ কোটি ডলার দিতে অনুরোধ করেছে ইউবিএস। তবে যেকোনো চুক্তির ফলে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী চাকরি হারাতে পারেন। সুইস ব্রডকাস্টার এসআরএফ প্রতিবেদন প্রকাশ করেছে, গত বছরের শেষে ক্রেডিট সুইসের বিশ্বব্যাপী ৫০ হাজার ৪৮০ জন কর্মী ছিলেন, যার মধ্যে ১৬ হাজার ৭০০ সুইজারল্যান্ডে ছিলেন। যদিও এর মধ্য থেকে ৯ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়।

১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয় ক্রেডিট সুইস ব্যাংক। তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থপাচারসহ নানা কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে ব্যাংকটি। সূত্র : বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com