1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বিআইএফসির অর্থ আত্মসাৎ মেজর (অব.) মান্নান ও তার স্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (বিআইএফসি) থেকে এক যুগ আগে ঋণ হিসেবে নেয়া সাড়ে ৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে বিআইএফসির সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রীসহ ১৩ জনকে। একইভাবে বিআইএফসি থেকে প্রায় ১২২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে আরো কয়েকটি মামলা করেছে দুদক। প্রতিটিতেই এমএ মান্নানকে আসামি করা হয়েছে।

নতুন করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর মান্নানের স্ত্রী এবং বিআইএফসির আরেক সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে ঋণ নেয়া প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. আমিনুর রহমান খান, বিআইএফসির পরিচালনা পর্ষদের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএনএম জাহাঙ্গীর আলম, সাবেক পরিচালক রইস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক মহিউদ্দীন আহমেদ, সাবেক পরিচালক রোকেয়া ফেরদৌস, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ মালিক, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল ও সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে চট্টগ্রামের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ব্রাদার্সের স্বত্বাধিকারী আমিনুর রহমান খানের নামে ১৭ কোটি ৫০ হাজার টাকার ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে সুদসহ ৩৭ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৫৬৭ টাকা আত্মসাৎ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com