1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

রোজার আগেই মাংস-দুধ-চিনির দাম চড়া, দুর্ভোগের আভাস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে
রোজা আসার আগেই মুরগিসহ গরু-খাসির মাংসের দাম বেড়ে গেছে। বেড়েছে দুধ-চিনিসহ আরো কিছু নিত্যপণ্যের দাম, রমজান মাসে ঘরে ঘরে যেসবের চাহিদা বেড়ে যায়। বর্তমান এই বাজার পরিস্থিতি আসন্ন রমজানে ক্রেতা বা ভোক্তা সাধারণের জন্য দুর্ভোগের আভাস দিচ্ছে।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রোজার মধ্যে বাজারে কেউ হুমড়ি খেয়ে না পড়লে নতুন করে নিত্যপণ্যের দাম বাড়বে না। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মাসজুড়ে র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার পর্যবেক্ষণ করবেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের কারণে দ্রব্যমূল্য বেড়েছে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেগুলোর দাম সারা বিশ্বেই বেড়েছে। এ জন্য প্রধানমন্ত্রী এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে স্বল্পমূল্যে চিনি, তেল, ডাল, খেজুর ও ছোলাবুট দেওয়ার ব্যবস্থা করেছেন।’

অন্যান্য পণ্যের মধ্যে বাজারে বোতলজাত খাওয়ার পানির দাম বেড়েছে। রমজানে এটিরও বিশেষ চাহিদা রয়েছে। ক্রেতারা বলছেন, দামের সঙ্গে আয়ের সংগতি রাখতে তাঁরা নিত্যপণ্য কেনা ও খাওয়া কমিয়ে দিয়েছেন। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনের পক্ষে বলা হচ্ছে, নিম্ন আয়ের মানুষ ও নিম্নমধ্যবিত্তের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে কেনাকাটা। শিক্ষা, চিকিৎসা, বিনোদনে ব্যয় না করে তা খাদ্য কেনার পেছনে দিচ্ছেন তাঁরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com