1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

৩ বিলিয়ন ঋণ দেবে কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

আগামী পাঁচ বছরের ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে কোরিয়া। এই ঋণ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার হবে। এ ছাড়া শিক্ষা খাত উন্নয়নে ৮ দশমিক ৬৮ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান। ঋণ এবং অনুদানের বিষয়ে জাপান ও কোরিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।

গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইআরডি কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি হয়।

close
ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফ্যাসিলিটি থেকে ঋণ নিতে বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে লেটার অব আন্ডারস্ট্যান্ডিং এবং কো-অপারেশন এগ্রিমেন্ট সই হয়েছে। ২০২৩-২০২৭ মেয়াদে তিন বিলিয়ন ডলারের নমনীয় ঋণ সহায়তার বিষয়ে চুক্তি সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং কোরিয়ার ইকোনমি অ্যান্ড ফিন্যান্স মিনিস্টার সিওং উক কিম।

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে ৮ দশমিক ৬৮ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com