1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

রোজার বাজার : লেবু, বেগুন, শসায় আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে
রমজানে ইফতারের সময় বেশির ভাগ রোজাদার লেবুর শরবত পান করে থাকেন। এবারের রোজায় সেই লেবুর দাম এমন চড়ে গেছে যে উল্টো ক্রেতাকেই কঠিন চিপ দিচ্ছে। বড় লেবুর হালি এখন ৮০ থেকে ৯০ টাকা, ছোট লেবুর হালি ৪০ টাকা।বাজারে খোলা চিনি ১২০ টাকা কেজি। সেই হিসাবে বড় একটি লেবুর রসের সঙ্গে পরিমাণমতো চিনি মিশিয়ে এক গ্লাস শরবত তৈরিতে ২৫ থেকে ৩০ টাকা খরচ পড়ে যাবে। চিনি ও লেবুর দাম দ্রুত না কমলে স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে থাকবে জনপ্রিয় এই শরবত। বাজারসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

রমজান উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে ইফতারি তৈরির উপাদান বেগুন, শসা, গাজর, লেবু, তরমুজ ও খেজুরের দাম বাড়ানোর হিড়িক পড়ে গেছে। সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। বেগুন ও শসার কেজিও ৮০ থেকে ১০০ টাকা।বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, রমজান ঘিরে পাইকারি বাজারে এসব ভোগ্য পণ্যের দাম অনেক বেড়ে গেছে। এ জন্য তাঁদের বাড়তি দামে কিনে আনতে হচ্ছে। তাঁরাও এখন খুচরা বাজারে দাম বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

গতকাল বুধবার রাজধানীর গুলশান উত্তর ডিএনসিসি কাঁচাবাজার, রামপুরা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com