1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ডলার সংকটে এলসি খোলা ব্যাহত রোজানির্ভর পণ্যের আমদানি কম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

প্রকট ডলার সংকটের কারণে এবার রোজানির্ভর পণ্যের সার্বিক আমদানি কম হয়েছে। এতে আমদানিনির্ভর কিছু পণ্যের সরবরাহ কম রয়েছে।

গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রোজানির্ভর পণ্যের আমদানির এলসি খোলা গড়ে কমেছে ১৫ শতাংশ।

আমদানি কমেছে ১৩ শতাংশ। তবে দেশে উৎপাদিত পণ্যের সরবরাহ রয়েছে স্বাভাবিক। তারপরও রোজা উপলক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের পণ্যের দাম বিদ্যুৎ গতিতে বেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের ভোক্তারা।

সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে ডলার সংকট দেখা দেয়। মে মাসে তা প্রকট আকার ধারণ করে। ওই সময় থেকে বিলাসী পণ্যসহ ভোগ্যপণ্যের আমদানির এলসি খোলা কমে যায়। জুলাই থেকে এসব পণ্যের আমদানিও কমে যায়। এর মধ্যে ডলার সংকট আরও প্রকট হয়। এ সময়ে ব্যাংকগুলো ডলারের সংস্থান ছাড়া এলসি খোলা বন্ধ করে দেয়। কিন্তু ভোগ্যপণ্যের আমদানিকারকরা নিজস্ব উদ্যোগে ডলারের সংস্থান করতে না পারায় তারা এলসি খুলতে পারছিল না। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। যে কারণে ভোগ্যপণ্যসহ রোজানির্ভর অনেক পণ্যের এলসি খোলা কমে যায়। এলসি খোলার পর পণ্যটি দেশে আসতে কমপক্ষে এক থেকে তিন মাস সময় লাগে। ফলে নভেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্র্যন্ত যেসব পণ্যের এলসি খোলা হয়েছে সেগুলো এখন বাজারে আছে। এরপর যেসব পণ্যের এলসি খোলা হয়েছে সেগুলো এখনো বাজারে আসেনি। রোজা শুরুর পর সেগুলো বাজারে আসতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com