1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

চার ধরনের ঝড় ও ঝুঁকির মধ্যে রয়েছে দেশের অর্থনীতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাজেট প্রস্তাব নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছে, দেশে এখন একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মোট আয়ের ৬০ শতাংশই খাবারের পেছনে খরচ করতে হয়।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, দেশের অর্থনীতিতে এখন চার ধরনের ঝড় ও ঝুঁকি আছে। এগুলো হচ্ছে বহির্বিশ্বের সমস্যা থেকে অভ্যন্তরীণ সমস্যা আরও ঘনীভূত হয়েছে; সামষ্টিক অর্থনৈতিক সমস্যাগুলো এখন ব্যক্তিপর্যায়ে চলে এসেছে; বাজারপ্রক্রিয়া আরও দুর্বলতর হচ্ছে, বড় ব্যবসায়ীরা ছোটদের খেয়ে ফেলছে, বড়দের প্রভাব-প্রতিপত্তি বেড়ে গেছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করে অর্থনীতির এই সংকট থেকে উত্তরণ হবে না, আরও বাড়তি উদ্যোগ লাগবে।

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি জানায়, ঢাকা শহরে চারজনের একটি পরিবারের প্রতি মাসে খাবার কিনতে খরচ হয় ২২ হাজার ৬৬৪ টাকা। মাছ-মাংস না খেলে এই খরচ কমে ৭ হাজার ১৩১ টাকায় নেমে আসে। এই হিসাব ফেব্রুয়ারি মাসের। গত বছরের একই সময়ের তুলনায় এবারের ফেব্রুয়ারিতে পরিবারপ্রতি খাবার খরচ বেড়েছে ২৫ শতাংশ।

সিপিডি জানায়, মাছ, মাংস, চাল, ডাল, তেল, মরিচ, হলুদ, আদা, রসুনসহ ১৭টি নিত্যপণ্যের প্রতিদিনের বাজারদর এবং একজন মানুষ গড়ে কী পরিমাণ খাদ্য গ্রহণ করে, তার ভিত্তিতে খাবার খরচের হিসাবটি করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরে চারজনের পরিবারের প্রতি মাসে খাবার কিনতে খরচ হয়েছিল ১৮ হাজার ১১৫ টাকা। মাছ-মাংস না খেলে এই খরচ ছিল ৫ হাজার ৬৮৮ টাকা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com