1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ডলার সংকট সহসা কাটছে না বাড়তি দামে কেনাবেচা করছে ব্যাংকগুলো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার দেখা হয়েছে

আমদানির তুলনায় রপ্তানি এবং প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে না বাড়ায় গত বছর দেশে ডলারের যে সংকট তৈরি হয়েছে, তা সহসা কাটছে না। সংকটের সুযোগে অনেক ব্যাংক বাড়তি দামে ডলার কেনাবেচা করছে। ডলার সংকট নিরসনে আগামী বাজেটে দীর্ঘমেয়াদি পরিকল্পনা চেয়েছেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার। পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, খাদ্যপণ্য, জ্বালানি তেল, সারসহ প্রয়োজনীয় জরুরি পণ্য আমদানির জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে ৫ হাজার ৩৮৩ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই উৎস রপ্তানি ও প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ছে না। টানা ছয় মাস পর মার্চে প্রবাসী আয় ২০০ কোটি ডলার অতিক্রম করেছে। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনীতিতে মন্দায় পশ্চিমা দেশগুলোর বাজারে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি থেকে মার্চে আয় ২ দশমিক ৪৯ শতাংশ কমে ৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার হয়েছে। গত রবিবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, মার্চে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক শূন্য ২ বিলিয়ন মার্কিন ডলার। এ লক্ষ্যমাত্রা থেকে আয় কমেছে সাড়ে ৭ শতাংশ। তবে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ের মধ্যে সামগ্রিক আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়ে ৪১ দশমিক ৭২ বিলিয়ন ডলার হয়েছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com