1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

কৃচ্ছ্রসাধনের দ্বিগুণ খরচ ভর্তুকি ও সুদ পরিশোধে সংশোধিত পরিচালন বাজেট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১০৯ বার দেখা হয়েছে

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতে চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরু থেকে বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ গ্রহণ করে সরকার। এর ফলে পরিচালন বাজেটে এবার ১৫ হাজার কোটি টাকার বেশি সাশ্রয় হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে চলতি অর্থবছরে বাড়তি ব্যয় হবে ৩০ হাজার ৬৩৮ কোটি টাকা। অর্থাৎ কৃচ্ছ্রসাধন নীতির মাধ্যমে যে পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে, তার দ্বিগুণেরও বেশি চলে যাচ্ছে ভর্তুকি ও সুদ পরিশোধে।

গত বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

বৈঠকে উপস্থাপিত অর্থ বিভাগের প্রতিবেদনে জানানো হয়, চলমান কৃচ্ছ্রসাধন নীতির পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরে পণ্য ও সেবা এবং সম্পদ সংগ্রহ ও পূর্ত কাজ খাতে ৬ হাজার ৪৭০ কোটি টাকা কম খরচ হবে। এ ছাড়া বেতন-ভাতা খাতে ১ হাজার ৯৩ কোটি টাকা এবং শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগ খাতে ৭ হাজার ৫৮৫ কোটি টাকা সাশ্রয় হবে। সব মিলিয়ে ১৫ হাজার ১৪৮ কোটি টাকা ব্যয় সাশ্রয়ের আশা করা হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com