1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ডলার সংকট কাটিয়ে মোংলা বন্দরে ১৭০৩ রিকন্ডিশন গাড়ি এলো

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০১ বার দেখা হয়েছে

বাগেরহাটের মোংলা বন্দরে এক জাহাজে ৭০৩টি রিকন্ডিশন জাপানি গাড়ি এসেছে। বৃহস্পতিবার রাত থেকে গাড়ি খালাস শুরু হয়েছে। এর আগে “এমভি মালায়েশিয়া” নামক জাহাজ গাড়ি নিয়ে বন্দরের ৮নম্বর জেটিতে নোঙ্গর করে।

 

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।

এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সেই সংকট না থাকায় গাড়ি আমদানি হচ্ছে। চলতি মাসের ১৯ ও ২১ মে আরও দুই বিদেশি জাহাজ গাড়ি নিয়ে আসবে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়শনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল। জানুয়ারি মাসের পর ডলার ছাড় হয়েছে। তাই আমরা এখন গাড়ি আমদানি করছি।

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ বলেন, গাড়ি আমদানি কমায় এক বছরে মোংলা কাস্টমসের ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কমেছে। এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে।

বোর্ড ও জনসংযোগ বিভাগের সচিব কালাচাঁদ সিংহ জানান, ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রভাব পড়েছিল। যার কারণে গাড়ি আমদানি কমেছিল। নতুন করে গাড়ি আমদানি বৃদ্ধি পাচ্ছে। আশা করছি, রাজস্বও বাড়বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com