1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

মধ্যম ও উচ্চ আয়ের দেশে মূল্যস্ফীতি বেশি: বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, গত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নিম্নমধ্যম আয়ের অধিকাংশ দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ৫ শতাংশের ওপর। তবে উচ্চমধ্যম আয়ের দেশে এ হার ১০ শতাংশের বেশি।

ফুড সিকিউরিটি আপডেট নামে প্রতিবেদনে বিশ্বব্যাংক পরিসংখ্যান দিয়ে বলেছে, খাদ্যে কমপক্ষে ৫ শতাংশ বা তার বেশি মূল্যস্ফীতি ছিল ৬৪ দশমিক ৭০ শতাংশ নিম্ন আয়ের দেশে। নিম্নমধ্যম আয়ের দেশের ক্ষেত্রে এ হার ৮৩ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া উচ্চমধ্যম আয়ের ৮৯ শতাংশ দেশে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি। উচ্চ আয়ের প্রায় ৮২ শতাংশ দেশেও উচ্চ খাদ্য মূল্যস্ফীতি দেখা যাচ্ছে। এ সমস্যায় ভোগা দেশগুলোর বেশিরভাগ আফ্রিকা, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং মধ্য এশিয়ায়। গত বছর ৫৮ দেশের প্রায় ২৬ কোটি মানুষ খাদ্য সংকট বা তীব্র খাদ্য সংকটে ছিল।

খাদ্যনিরাপত্তার সংকট মোকাবিলায় নতুন ১২ বিলিয়ন ডলারের প্রকল্প ছাড়াও গত এপ্রিলে ৩০ বিলিয়ন ডলারের অর্থায়ন সহায়তা ঘোষণা করে বিশ্বব্যাংক। স্বল্প ও দীর্ঘ উভয় প্রকারের ঋণ সহায়তার মাধ্যমে সংকটে পড়া দেশগুলোকে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বাড়াতে সহায়তা করবে। প্রতিবেদনে অবশ্য উল্লেখ করা হয়েছে, সম্প্রতি খাদ্য ও শস্যপণ্যের আন্তর্জাতিক মূল্য কমেছে। আগামীতে আরও কমতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com