1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

খরচের চাপে দিশাহারা বাজার করতেই পকেট ফাঁকা ♦ চাল আটা চিনি তেল পিঁয়াজ মাছ মাংস সবজি চড়া দাম ♦ ডিমের ডজন আবারও ১৫০ টাকা ♦ নেই মনিটরিং

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৯৬ বার দেখা হয়েছে

বেসরকারি স্কুল শিক্ষক মুুহিবুল হাসানের সঙ্গে দেখা খিলগাঁও বাজারে। বললেন, মাসের শুরুতে বাড়ি ভাড়ার পেরেশানির সঙ্গে নতুন যোগ হয়েছে প্রাত্যহিক বাজার। একটা সময় ছিল ৫০০ বা ১ হাজার টাকায় ব্যাগ ভর্তি শাক, সবজি দু-এক পদের মাছের সঙ্গে চাল, ডালও কেনা যেত। এখন তো ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। ডিমের ডজনও ১৪৫-১৫০ টাকা। কই, পাঙাশ, তেলাপিয়াও ছোঁয়া যায় না। এসব মাছও এখন ২২০-২৫০ টাকা কেজি। প্রতিদিনই কোনো না কোনো জিনিসের দাম বাড়ছে। বেতনের প্রায় অর্ধেকই চলে যায় বাড়ি ভাড়ায়। সঙ্গে গ্যাস-বিদ্যুৎ বিল। দুটোই বেড়েছে। তিনি বলেন, এরপর দুই সন্তানের স্কুলের বেতন গত বছর ছিল ৫ হাজার। এখন সেটা ৭ হাজার। ছয় মাস আগে বাবা-মায়ের ওষুধের জন্য রাখতেন ৩ হাজার টাকা, এখন সেটা ৫ হাজার টাকা। যাতায়াত খরচের জন্য আলাদা  রেখে দিতে হয় ৫ হাজার টাকা। যা আগে ৩ হাজার টাকায় চলে যেত। খাওয়া বাবদ যেখানে ৬-৭ হাজার টাকায় ভালোভাবে চলা যেত সেখানে এখন ১০-১২ হাজার টাকায়ও চলা যায় না। সঞ্চয় বলতে কিছুই করতে পারি না। এখন তো আর ঋণ করারও জায়গা নেই। এ ছাড়া ঋণ করলে তা শোধ করব কীভাবে? যার ফলে রিকশায় ওঠা ছেড়ে দিয়েছি। একই সঙ্গে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছি। তাও জীবন চালানো কঠিন হয়ে পড়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com