1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ঝুঁকির অর্থনীতিতে সরকারের সংস্কার সতর্ক রাজস্বনীতি অনুসরণ করা হবে, ঋণে নজরদারি বাড়বে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৯৮ বার দেখা হয়েছে

করোনা মহামারির পর ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিতে নানা ঝুঁকি সৃষ্টি করেছে। এসব ঝুঁকি মোকাবিলায় আর্থিক খাতের সংস্কারে কিছু উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এসব উদ্যোগের মধ্যে থাকছে সরকারি খরচ কমানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতিকে গতিশীল করার পদক্ষেপ। এর মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মধ্যমেয়াদে সতর্ক রাজস্বনীতি অনুসরণ করবে সরকার; সরকারি ও রাষ্ট্রীয় গ্যারান্টি ঋণের নজরদারি বাড়ানো হবে; বৈদেশিক মুদ্রাবাজারে শৃঙ্খলা আনতে ডলারের একক বিনিময় হার কার্যকর করা হবে; শিল্প খাতের উৎপাদনে গতি বাড়াতে পর্যায়ক্রমে আমদানির ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হবে; দরিদ্র ও স্বল্প আয়ের মানুষকে সহায়তা দিতে সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারণ কার্যক্রম চলমান থাকবে এবং উন্নয়ন প্রকল্পে বাড়ানো হবে সরকারি বিনিয়োগ।

চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলা করে সামনের দিনগুলোতে অর্থনীতি কোন পথে চলবে, সে বিষয়ে একটি ধারণা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সঙ্গে এ নীতি বিবৃতিটি সরবরাহ করে অর্থ বিভাগ। ওই নীতি বিবৃতিতে মধ্যমেয়াদে এসব নীতি সংস্কার কার্যক্রম গ্রহণের কথা বলা হয়েছে। বিআইডিএসের সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ অর্থনীতিতে এখন নানা ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। সরকার যে নীতি গ্রহণের কথা বলেছে, সেগুলো আলাদা আলাদা বাস্তবায়ন করলে কোনো ফল পাওয়া যাবে না। সংকট মোকাবিলায় একটি সমন্বিত রূপরেখা প্রণয়ন করে একযোগে এসব নীতি বাস্তবায়ন করলে অর্থনীতিতে এর সুফল মিলতে পারে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com