1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

সিঙ্গার ও রেডিসনের ৫৬ কোটি ৮৮ লাখ টাকা ভ্যাট ফাঁকি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও পাঁচ তারকা হোটেল রেডিসন পৃথকভাবে ৫৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। আইন ও বিধিবহির্ভূতভাবে গৃহীত রেয়াত গ্রহণ করে সিঙ্গার ভ্যাট ফাঁকি দিয়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকা। আর সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেডের পাঁচ তারকাবিশিষ্ট হোটেল রেডিসন ফাঁকি দিয়েছে ২২ কোটি ২৮ লাখ ৯৪ হাজার টাকার ভ্যাট। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য-উপাত্ত বলছে, বেসরকারি প্রতিষ্ঠান সিঙ্গারের বিরুদ্ধে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন মেয়াদের নিরীক্ষায় অপরিশোধিত ভ্যাট ও উৎসে ভ্যাট বাবদ ১৪ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৬৯২ টাকা ফাঁকি উদ্‌ঘাটিত হয়েছে। একই সময়ের নিরীক্ষা প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন ও বিধিবহির্ভূতভাবে ২ লাখ ২১ হাজার ১০৮ দশমিক ৮০ টাকা রেয়াত গ্রহণের তথ্য উঠে এসেছে। এ ছাড়া ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর মেয়াদে আইন ও বিধিবহির্ভূতভাবে গৃহীত রেয়াত ও অপরিশোধিত মূসক/উৎসে মূসক বাবদ ২০ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৩ টাকা ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিঙ্গার লিমিটেড ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর কর মেয়াদের তিন ইউনিটের সমন্বিত নিরীক্ষায় উদ্‌ঘাটিত বকেয়া বাবদ মোট ৩৪ কোটি ৬০ লাখ ১ হাজার ৮০৩ দশমিক ৮০ টাকা ফাঁকির তথ্য উঠে এসেছে। এই টাকা আদায়ের জন্য বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট) পক্ষ থেকে এনবিআরকে আইনানুগ কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com