1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

খেলাপি ঋণ নিয়ে সংকটে ব্যবসায়ীরা ৮৫ টাকা ডলারে খোলা ঋণপত্র শোধ করতে হচ্ছে ১০৮ টাকা হারে, রাশিয়া উক্রেন যুদ্ধ কভিডসহ নানা কারণে নাস্তানাবুদ শিল্পোদ্যোক্তারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের শর্ত মানতে গিয়ে দীর্ঘমেয়াদি ঋণ শ্রেণিকরণ বা ক্লাসিফায়েড হিসেবে তালিকাভুক্ত করার সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের ফলে খেলাপি ঋণ নিয়ে গভীর সংকটের মুখে পড়তে যাচ্ছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, এই ঋণ নিয়ে ব্যবসায়ীরা যখন এলসি বা ঋণপত্র খুলেছেন, তখন প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা। সেই এলসির অর্থ এখন ১০৮ টাকা প্রতি ডলারে পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নাস্তানাবুদ ব্যবসায়ীরা। এর সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানাগুলোতে চলমান সংকট মোকাবিলায় অসহায় হয়ে পড়েছেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওভারডিউ ঋণ শ্রেণিকরণের সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হলে খেলাপি ঋণের পরিমাণ ব্যাপক বেড়ে যাবে। ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এমনিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ। এর মধ্যে আইএমএফের শর্ত মানতে গিয়ে দীর্ঘমেয়াদি ঋণ শ্রেণিকরণের সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। হুমকিতে পড়বে বেসরকারি খাত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com