1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

অর্থবছরের শুরুতেই বাড়ল খাদ্য মূল্যস্ফীতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

গত মাসের তুলনায় ফের বাড়ল খাদ্য মূল্যস্ফীতির হার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে খাদ্যে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। এবার গ্রামে কমলেও শহরে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার। তবে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। এক মাসের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ০.০৫ শতাংশ। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

 

প্রতিবেদনে দেখা যায়, ধারাবাহিকভাবে বাড়ছে দেশের খাদ্য মূল্যস্ফীতির হার। মেতে এ হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। এর আগে গত বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ১৯ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে জুলাইয়ে হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ।

এদিকে জুলাইয়ে শহরে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমে হয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২০ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে শ্রমিকের মজুরি হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে সার্বিক মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ এবং মেতে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। এক্ষেত্রে কৃষিতে জুলাইয়ে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া শিল্প খাতে মজুরি হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৬ শতাংশে, যা জুনে ছিল ৭ শতাংশ। এদিকে সেবা খাতে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৪ শতাংশে, যা জুনে ছিল ৭ দশমিক ৭৬ শতাংশ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com