1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বিজিএমইএ মেয়াদ শেষ, পদ ছাড়তে চাচ্ছেন না নেতারা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পর্ষদের মেয়াদ ছয় মাস বাড়িয়ে নেন বর্তমান সভাপতি। এখন আবার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯৫ বার দেখা হয়েছে

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর আগামী পর্ষদ নির্বাচন নিয়ে জটিলতা শুরু হয়েছে। গত এপ্রিলে বর্তমান পর্ষদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মেয়াদ ছয় মাস বাড়িয়ে নেন বর্তমান সভাপতি ফারুক হাসান।

অতিরিক্ত এ মেয়াদ শেষ হবে অক্টোবরে, তার আগে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আইন অনুযায়ী, নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড গঠন এবং ৮০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণার বাধ্যবাধকতা থাকলেও বর্তমান পর্ষদ সেটি করেনি। উল্টো এখন আবার নতুন করে মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে বর্তমান পর্ষদ।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছে বিজিএমইএর নির্বাচনকালীন জোট ফোরাম। গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয় তারা। এতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনপ্রক্রিয়া শুরু না করায় বর্তমান সভাপতির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আনার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান ফোরামের নেতারা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com