1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ভুয়া বিলে ১৯ কোটি টাকা আত্মসাৎ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১১২ বার দেখা হয়েছে

জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে গত ৬ মাসে ৪৮৭ ভুয়া বিল অব এন্ট্রি দিয়ে ১৯ কোটি ২ লাখ ৯ হাজার ৯৩০ কোটি টাকা প্রণোদনা নিয়ে আত্মসাৎ করা হয়েছে। ভুয়া বিল অব এন্ট্রিতে দেওয়া সব তথ্যই মিথ্যা। কে বা কারা এ কাজে জড়িত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে তা চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।

গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তৈরি চূড়ান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বিস্তারিত তদন্ত শেষে এর সঙ্গে জড়িতদের নামে মামলা করা হবে।

এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফকরুল আলম দেশ রূপান্তরকে বলেন, ছয় মাস ধরে এনবিআরের শুল্ক শাখার কর্মকর্তারা ভুয়া তথ্য দিয়ে বড় অঙ্কের অর্থ প্রণোদনা হিসাবে নিয়ে আত্মসাতের ঘটনা উদঘাটন করা হয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় সম্প্রতি শুল্ক গোয়েন্দারা নজরদারি বহু গুণ বাড়িয়েছে। আশা করছি এ অপকর্মের মূলহোতা কে বা কারা, তা বের করতে পারব।

এনবিআরের প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়, ১৩০৬৬৬ নম্বরের ভুয়া বিল অব এন্ট্রিতে ১৯ লাখ ৩৮ হাজার ১৭০ দশমিক ৭৮ টাকা, ১৩০৬৪৯ নম্বরের ১২ লাখ ২৯ হাজার ৩৬৮ দশমিক ৯২, ৬২৪৮৪৮ নম্বরের ১৬ লাখ ৫ হাজার ২৯৮, ৬২৪৮৩৮ নম্বরে ১৬ লাখ ৯৩ হাজার ৬৪, ৫১৫৯৬০ নম্বরে ৩৮ লাখ ৫ হাজার ৬৯৬, ১৪২৪০৬ নম্বরে ৬ লাখ ৯ হাজার ২৬৫ দশমিক ৭৪, ৫৫১৮৪৬ নম্বরে ৪১ লাখ ৯ হাজার ৩৭ দশমিক ৮, ৫৫১৮৪৫ নম্বরে ৩২ লাখ ৪ হাজার ৯৭০ দশমিক ৮৭, ২৯৩৭২২ নম্বরে ২ লাখ ৭ হাজার ৫৬৫, ৮৮৮০৫ নম্বরে ৩২ হাজার ৯৪৩, ৬২৪৮৩৪ নম্বরে ১৫ লাখ ১৬ হাজার, ৬২৪৮৫১ নম্বরে ১৫ লাখ ১৬ হাজার, ৬২৪৮৪৩ নম্বরে ১৭ লাখ ৩ হাজার ৯১৫, ২৯৩৭২২ নম্বরে ৩৪ হাজার ৩৭৫ দশমিক ৮, ৮৮৮০৫ নম্বরে ২৮ হাজার ৬১১ দশমিক ৫২ টাকাসহ ৪৮৭টি ভুয়া বিল অব এন্ট্রিতে ১৯ কোটি ২ লাখ ৯ হাজার ৯৩০ কোটি টাকা প্রণোদনা হিসেবে নিয়ে আত্মসাৎ করেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com