1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

২০২৩ সালে ডলারের হিসাবে বাংলাদেশের জিডিপি প্রায় ৪০ বিলিয়ন কমবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১১ বার দেখা হয়েছে

২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার বিনিময় হারে অবমূল্যায়ন হয়েছে ২৭ শতাংশের বেশি। সামনের দিনগুলোয় এ ধারা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। দেশের সার্বিক অর্থনীতিতেও এর প্রভাব এখন ক্রমেই জোরালো হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রক্ষেপণ অনুযায়ী, চলতি ২০২৩ পঞ্জিকাবর্ষে (জানুয়ারি-ডিসেম্বর) বাংলাদেশের অর্থনীতির আকার কমতে পারে প্রায় ৪০ বিলিয়ন ডলার। এক্ষেত্রে বড় প্রভাবকের ভূমিকা রাখতে যাচ্ছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন।

আইএমএফের তথ্যভাণ্ডারে তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের জিডিপির পরিমাণ ছিল ৪১ হাজার ৬২৬ কোটি ৫০ লাখ (৪১৬ বিলিয়ন) ডলার। ২০২২ সালে এটি বেড়ে দাঁড়ায় ৪৬ হাজার ২০ কোটি ১০ লাখ (৪৬০ বিলিয়ন) ডলারে। সেখান থেকে ৩ হাজার ৯৬৯ কোটি (৩৯ দশমিক ৬৯ বিলিয়ন) ডলার কমে চলতি ২০২৩ সাল শেষে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়াবে ৪২ হাজার ৫১ কোটি ৬০ লাখ (৪২৫ বিলিয়ন) ডলারে।

চলতি বছর বাংলাদেশের জিডিপি কমলেও পরের বছরগুলোয় তা বাড়বে বলে আইএমএফের পূর্বাভাসে উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৪ পঞ্জিকাবর্ষ শেষে দেশের জিডিপির আকার দাঁড়াবে ৪৬ হাজার ৯৩৪ কোটি (৪৬৯ বিলিয়ন) ৬০ লাখ ডলারে। ২০২৫ সাল শেষে তা ৫২ হাজার ৫২৯ কোটি (৫২৫ বিলিয়ন) ডলারে উন্নীত হবে।

অর্থনীতিবিদরা বলছেন, সংকোচনমূলক আর্থিক ও মুদ্রানীতির কারণে দেশের বেসরকারি খাতের শিল্প উৎপাদন ও ভোগে নেতিবাচক প্রভাব পড়েছে। ডলার সংকটে কাঁচামাল আমদানিতে প্রয়োজনমাফিক এলসি খুলতে পারছেন না শিল্পোদ্যোক্তারা। জনসাধারণের ভোগ প্রবণতায় নেতিবাচক প্রভাব ফেলছে মূল্যস্ফীতি। সব মিলিয়ে পরিস্থিতি এখন সামষ্টিক অর্থনীতির প্রতিকূলে। আবার টাকার ক্রমাগত অবমূল্যায়নও ডলারের হিসাবে অর্থনীতির আকারকে কমিয়ে দিচ্ছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com