1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

মোবাইলে কথা বলা ও খুদে বার্তা পাঠানোর বরাদ্দই পৌনে চার কোটি টাকা — ক্লাউড সার্ভার কেনার জন্য বরাদ্দ করা হয় ১২ কোটি টাকা। — জনপ্রতি আপ্যায়ন খরচ ধরা হয়েছে ৯৫০ টাকা। — ‘অন্যান্য মনিহারি সামগ্রী’ কেনার খরচ ধরা হয় সোয়া ৯ কোটি টাকা।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

সারা দেশে অর্থনৈতিক শুমারি হবে। এ জন্য ৫৭৯ কোটি টাকার একটি প্রকল্প গত মঙ্গলবার পাস করা হয়েছে। কিন্তু কিছু খাতে অস্বাভাবিক বরাদ্দ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সে জন্য প্রকল্পটি আবার যাচাই–বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রশ্ন উঠেছে এমন কিছু বরাদ্দের উদাহরণ দেওয়া যাক। যেমন ৪০টি কম্পিউটার ও আনুষাঙ্গিক সামগ্রী কেনার ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা। এর মধ্যে শুধু তথ্য–উপাত্ত নিরাপদ রাখার একটি সার্ভার (ক্লাউড সেবা) কিনতেই লাগবে ১২ কোটি টাকা। বাকি টাকায় কম্পিউটার ও ল্যাপটপ কেনা হবে।

এ ছাড়া সফটওয়্যার কেনার খরচ ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। তথ্য সংরক্ষণের খরচ ছয় কোটি টাকা। আর দুই বছরের এই প্রকল্পে কম্পিউটার ও সফটওয়্যার রক্ষণাবেক্ষণে বরাদ্দ রাখা হয়েছে ৩০ লাখ টাকা।

অন্যদিকে মোবাইল ফোন রিচার্জ ও এসএমএস পাঠানো বাবদ পৌনে চার কোটি টাকা খরচ হবে। অর্থনৈতিক শুমারির জন্য নাকি চার কোটি এসএমএস পাঠানো হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় চার কোটি পরিবারকে খুদে বার্তা পাঠানো হবে। প্রতিটি খুদে বার্তার খরচ ধরা হয়েছে ২০ পয়সা। এ ছাড়া মাঠপর্যায়ের কর্মীদের মোবাইল ফোনে সব মিলিয়ে তিন কোটি টাকার সমপরিমাণ রিচার্জ করা হবে। অর্থনৈতিক শুমারিসংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান ও প্রচার করতে এই খাতে সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com