1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

অবসরের পাঁচ বছর পর ব্যাংকের পরিচালক হওয়া যাবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ বার দেখা হয়েছে

ব্যাংকের কোনো কর্মকর্তা অবসরে যাওয়ার পাঁচ বছর পর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন। আগে অবসরে যাওয়ার পর একই ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ ছিল না। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

 

সার্কুলারে বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। এর আগে ২০২১ সালের মে মাসে প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছিল। সেই সার্কুলারে বলা হয়, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

তখন বলা হয়, ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরপেক্ষতা, পেশাগত মান ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৫ (৯) ধারায় ব্যাংক-কোম্পানির সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি স্বতন্ত্র পরিচালক নিয়োগের যোগ্য হবেন না বলে উল্লেখ রয়েছে। আইনের এই বিধান অনুযায়ী ব্যাংক-কোম্পানির সাবেক পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোনো কর্মকর্তা (নিয়মিত বা চুক্তিভিত্তিক) ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারেন না।

এতে আরও বলা হয়েছিল, সুশাসনের স্বার্থে ব্যাংকের চুক্তিভিত্তিক উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ব্যাংকের কোনো সাবেক পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য কোনো কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর অতিক্রান্ত হওয়ার পর একই ব্যাংকের উপদেষ্টা বা পরামর্শক নিযুক্ত হওয়ার যোগ্য হবেন বলে নির্দেশনা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com