1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

সাজা হয় না হুন্ডি কারবারিদের ♦ চার্জশিট ও নিম্ন আদালতে রায়ের আগেই জামিন নেয় সবাই ♦ সবচেয়ে বেশি টাকা পাচার লন্ডন দুবাই মালয়েশিয়া ও সিঙ্গাপুরে, হুন্ডি বন্ধ হলে স্বাভাবিক হবে ডলার বাজার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে

হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের ঘটনা যেন থামছেই না। সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো ব্যাপক নজরদারি, নিয়মিত অভিযান পরিচালনা, নানা প্রজ্ঞাপন জারির মাধ্যমে ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপ করেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে হুন্ডিবাণিজ্য। দীর্ঘদিন ধরে অর্থ পাচার ব্যক্তিপর্যায়ে থাকলেও কয়েক বছর ধরে ভয়ংকর এ অপরাধে জড়িয়ে পড়ছে বিভিন্ন বড় প্রতিষ্ঠান। নানা কৌশলের আশ্রয় নিয়ে তারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। হতাশার খবর হলো, কোনো কোনো মামলায় অপরাধের প্রমাণাদিসহ আদালতে চার্জশিট দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত অপরাধীদের বিরুদ্ধে সাজার রায়ও দিয়েছেন। তবে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড দুর্বল করে দেওয়া এসব ভয়ংকর অপরাধী।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুর্নীতিবাজরা অনেক শক্তিশালী, তবে রাষ্ট্র থেকে নয়। তারা বড় বড় আইনজীবী নিয়োগ করে উচ্চ আদালতে মামলা ‘স্টে’ করিয়ে রাখছেন।

তিনি বলেন, মানি লন্ডারিংয়ের মামলায় দুদক শতভাগ সফল। যদিও মামলা দায়ের করতে আমাদের কিছুটা দেরি হয়। তবে আইনের মধ্যে থেকে আমরা কাজ করেই যাব। আদালতে দুদক জিতলে দেশ জেতে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবেই। দুদক দুর্নীতিবাজদের ছাড় দেয় না, ভবিষ্যতেও দেবে না। সংশ্লিষ্টরা বলছেন, সংস্থাগুলোর তথ্যানুযায়ী বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয় লন্ডনে। এর পরের অবস্থানে দুবাই ও মালয়েশিয়া।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com