1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বাইডেন-শি’র ‘সফল’ শীর্ষ সম্মেলন ॥ সামরিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত দু’নেতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার ‘সবচেয়ে গঠনমূলক’ আলোচনাকে স্বাগত জানিয়েছেন।
তারা এক বছরের মধ্যে প্রথম এই শীর্ষ বৈঠকে উত্তেজনা হ্রাসে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ পুন:স্থাপনে সম্মত হয়েছেন।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির নেতারা এক বছরে তাদের প্রথম আলোচনার জন্য ক্যালিফোর্নিয়ার একটি ঐতিহাসিক এস্টেটে মিলিত হওয়ার সাথে সাথে হাত মেলালেন এবং হাসলেন এবং বাগানে হাঁটার সাথে চার ঘন্টার শীর্ষ বৈঠকটি শেষ করলেন।
ক্যালিফোর্নিয়ার ফিলোলি এস্টেটে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি সবেমাত্র প্রেসিডেন্ট শি’র সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক শেষ করেছি এবং আমি বিশ্বাস করি যে সেগুলো আমাদের মধ্যে সবচেয়ে গঠনমূলক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
ইউএস ডেমোক্র্যাট বাইডেন বলেছেন, তিনি চীনা কমিউনিস্ট নেতার সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করলেও, যাকে তিনি ২০১১ সাল থেকে চেনেন, শি বুধবার আলোচনার সময় স্বাভাবিক ছিলেন।
২০২২ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পরে চীন সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল। বাইডেন বলেন, এই বৈঠকে সেই যোগাযোগ ‘পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।
‘দুই পক্ষের ভুল ধারণা চীনের মতো একটি দেশের সাথে বাস্তব সমস্যা সৃষ্টি করতে পারে-একথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমি মনে করি আমরা সেখানে সত্যিকারের অগ্রগতি অর্জন করছি।’
তবে শি এবং বাইডেন তাইওয়ানের প্রশ্নে ব্যাপক আলোচনা থেকে অনেক দূরে ছিলেন। চীনের প্রেসিডেন্ট তার মার্কিন সমকক্ষকে তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করতে বলেন এবং তাইওয়ানের পুনর্মিলন ‘অপ্রতিরোধ্য’ বলে উল্লেখ করেছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com