1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

যুদ্ধবিরতি চুক্তি: ফিলিস্তিনি বন্দিদের তালিকা প্রকাশ করল ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক ,

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। হামাসের শর্ত মেনে তারা গাজায় যুদ্ধবিরতিতে সম্মতির প্রস্তাব মন্ত্রিসভায় পাস করেছে। এর আওতায় মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল।

বুধবার (২২ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ইসরায়েল চুক্তির আওতায় মুক্তি পেতে যাওয়া ৩০০ ফিলিস্তিনির তালিকা প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য এসব বন্দি চুক্তির আওতায় মুক্তি পেতে পারেন।

nagad
ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে তালিকার পাশাপাশি নাম ও বয়সসহ কিছু তথ্য যুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার সকালে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা। হাবরিউ মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আগে বিরোধিতা করলেও দেশটির অতি ডানপন্থি ইহুদিবাদী দল এর পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের দল ওতজমা ইয়েহুদিত এ চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন।

বুধবার সকালে এ ব্রিফিংয়ে ইসরায়েলের সরকার জানিয়েছে, এ চুক্তির আওতায় ৫০ জন ইসরায়েলি জিম্মির মুক্তির আশা করা হচ্ছে। যেখানে বেশিরভাগই হবে নারী ও শিশু। এর আওতায় প্রতিদিন ১২ থেকে ১৩ জনের একটি করে দল মুক্তি পাবে। যুদিও চুক্তির বিষয়ে বিস্তারিত জনসম্মুখে কিছুই বলা হয়নি।

এর আগে মঙ্গলবার রাতে টাইমস ইসরায়েল দেশটির এক সিনিয়র কর্মকর্তার বরাতে জানায়, আগামী চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। দৈনিক এক ডজন করে জিম্মি মুক্তি পাবেন।

চুক্তি অনুযায়ী, এসব জিম্মিদের কয়েক ধাপে মুক্তি দেওয়া হবে। প্রতি ১০ জন জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ৩০ জিম্মির মুক্তির শর্তারোপ করা হয়েছে। এ ছাড়া চুক্তিতে স্থলভাগে চার থেকে পাঁচ দিনের সম্পূর্ণভাবে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

চ্যানেল-১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় ১৫০ থেকে ৩০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে। এ তালিকায় ফিলিস্তিনি নারী ও শিশুরা থাকবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com