1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

সরকারি চালবাহী ট্রাকে আগুন, চালকসহ দগ্ধ ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার দেখা হয়েছে

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়িতে সরকারি চালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে তিনটার দিকে ট্রাকটিতে অগ্নিনসংযোগের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ট্রাকটির চালক ইসহাক মিয়া ও হেলপার বেলাল হোসেন। তাদের দুজনের বাড়ি মাটিরাঙ্গা উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ট্রাকটি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এ যাচ্ছিল। ট্রাকটি হাফছড়ির জয়নালের দোকানের কাছে পৌঁছালে সোমবার ভোর সাড়ে তিনটার দিকে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে যায় এবং ট্রাকে থাকা চালক ও হেলপার দগ্ধ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে মানিকছড়ি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুইমারা থানার ডিউটি কর্মকর্তা অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com