1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ২৪ ঘণ্টা না পেরোতেই ফের আঘাত হেনেছে ভূমিকম্প। এবারও দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হেনেছে। এ দুর্যোগে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

এএফপির প্রতিবেদন অনুসারে, ফিলিপাইনের স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ১০৩৬) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের বিসলিগের উত্তর-পূর্বে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক ছয়। তবে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) জানিয়েছে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

 

এর আগে, শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এই মিন্দানাও দ্বীপেই। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইউএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, এমন ঘন ঘন ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে। গত ১৫ দিনের মধ্যে রোববারের ভূমিকম্পটি দ্বিতীয় শক্তিশালী।

গত মাসের মাঝামাঝি (১৭ নভেম্বর) এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) মতে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল।

সূত্র: রয়টার্স, এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com