1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

এক দিনে ১ লাখ কোটিরও বেশি আয় আদানির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আবারও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ঢুকে পড়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। আজ মঙ্গলবার দেশটির শেয়ার বাজার থেকে এক ট্রিলিয়ন রুপি আয় করেছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ কোটি টাকারও বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় ১৬ নম্বরে আছেন আদানি। ফোর্বসের রিয়েলটাইম বিলিনেওয়ার্স ইনডেক্স অনুযায়ী, শুধু মঙ্গলবারেই গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ১৩.৩ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে, বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ কোটি টাকারও বেশি।

গত সপ্তাহ থেকেই শেয়ার বাজারে উত্থান হচ্ছে আদানি গ্রুপের শেয়ারের। আদানি-হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রাখার পরদিন থেকেই আদানি গ্রুপের উত্থান হচ্ছে। গত সপ্তাহের সেই উত্থানের রেশ চলতি সপ্তাহেও বজায় আছে।

মার্কিন এক সংস্থার একাধিক রিপোর্ট অনুযায়ী, হিন্ডেনবার্গের পক্ষ থেকে আদানি গ্রুপের বিরুদ্ধে তোলা জালিয়াতি অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। সেই অভিযোগের কোনও প্রাসঙ্গিকতা নেই। শেয়ার বাজারের এরও প্রভাব পড়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com