1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

দল বেঁধে হাঁটতে থাকায় মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার কোটা টিংগি এলাকায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। তারা বড় জমায়েত নিয়ে হাঁটছিলেন, যা স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি করেছিল।

খবরে বলা হয়েছে, ১৭১ বাংলাদেশিকে আটকের ঘটনাটি ঘটে গত ২০ ডিসেম্বর। কোটা টিংগি জেলার পুলিশপ্রধান সুপ্ত হুসেন জামোরা এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীকে (এমএএফ) একই দিন একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

সুপ্ত হুসেন জামোরা বলেন, এমএএফ কর্মীরা যাদের আটক করেছেন তারা সবাই পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা তাদের হোস্টেল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত বেউ দামাই থানার দিকে যাচ্ছিলেন। বিদেশি এসব শ্রমিক তাদের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যাচ্ছিলেন। তাদের অভিযোগ, গত তিন থেকে ছয় মাসেও এজেন্ট তাদের কাজে নিয়োগ দেয়নি।
সোমবার এ ব্যাপারে সুপ্ত হুসেন আরও বলেন, তাদের সবাইকে আটক করা হয়েছে, কারণ তারা গন্তব্য না জেনে তেলুক রামুনিয়া বায়ু দামাই মোড়ের সামনের এলাকায় হাঁটছিল। বড় জমায়েত দেখে স্থানীয়রা ভয় পেয়ে যায়। ধারণা করা হচ্ছে যে তারা থানায় যাচ্ছিলেন। তাদের সবার কাছে বৈধ নথি ছিল। এ থেকে বোঝা যায়, আটকদের এজেন্টরা এখনো তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পায়নি।

হুসেন আরও বলেন, আটকরা সবাই ১৮ থেকে ৪৩ বছর বয়সের। আমাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এর অধীনে অতিরিক্ত অবস্থানের কারণে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাদের সবাইকে জোহর বারুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, বাংলাদেশিরা একটি বড় জমায়েত নিয়ে হাঁটছে। এতে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়ায়। সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com