1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ইরানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৯ পাকিস্তানি।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

ইরানে বন্দুকধারীদের গুলিতে ৯ পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। সম্প্রতি পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ইরানের চালানো অভিযানের জেরে দুই দেশের মধ্যে চলা উত্তেজনার মধ্যেই শনিবার (২৭ জানুয়ারি) দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে আলজাজিরা জানায়, পাকিস্তান সীমান্তবর্তী শহর সারাভানে একটি মেসে হামলা চালায় দুবৃত্তরা। নিহতরা সবাই পাকিস্তানি শ্রমিক। একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন তারা। এখনও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে দায়ীদের সন্ধানে পুলিশি তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলারক্ষী বাহিনী।

এদিকে, এ ঘটনায় দ্রুত তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি, পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার জেরে ইরান-পাকিস্তানের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। এতে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো কূটনৈতিক পদক্ষেপও নেয়া হয়। পরে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে শান্ত হয় পরিস্থিতি। এদিকে আগামীকাল সোমবার, পাকিস্তান সফরের কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহির।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com