1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

রাফায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত ৬০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক     অনলাইন ডেস্ক

 

 

রাফায় রাতভর বিমান হামলার পাশাপাশি সমুদ্র পথেও হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এ হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর নাগাদ ইসরায়েলি হামলায় ১৪ আবাসিক ভবন ও ৩টি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে। জনাকীর্ণ রাফায় তাদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসাসংকট প্রকট আকার ধারণ করছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসলায়েল। হামলায় এ পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা ও সিএনএন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com