1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

হামাস-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নতুন কোনো বাধা সৃষ্টি না হলে যেকোনো সময় আসতে পারে যুদ্ধবিরতির ঘোষণা। শনিবার (৪ মে) সৌদিভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো নিউজ জানিয়েছে, চলমান গাজা যুদ্ধের বিরতি বিষয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিসরে পৌঁছেছে। সূত্রটি উচ্চপদ্স্থ একটি মিসরীয় সূত্রে জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যেকোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।

সূত্রটি আরব ওয়ার্ল্ড নিউজ এজেন্সিকে জানিয়েছে, হামাস আন্দোলন মিসরীয় প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। আলোচনাকে আরো অগ্রসর করার জন্য মিসরীয় পক্ষের সাথে আজ আরো বিশদ আলোচনা করবে।

তিনি যোগ করেন, আমরা আশা করি, আর কোনো পরস্পরবিরোধী অবস্থান তৈরি হবে না। কোনো পক্ষ থেকে নতুনভাবে বাধাও আসবে না।

ওয়াকিবহাল সূত্রটি আরো জানিয়েছে, চুক্তিটি চারটি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে শুধুমাত্র ইসরাইলি নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের ছাড়া হবে। তাদের সংখ্যা প্রায় ৩০ জন। দ্বিতীয় ধাপে অবশিষ্ট বেসামরিক নাগরিকদের মুক্তি দেবে। তৃতীয় পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যদের মুক্তি দেয়া হবে। চতুর্থ ধাপে নিহতের লাশ বিনিময় হবে।

সূত্র : আল আরাবিয়া

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com