1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ থামাবে না ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১৬ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত তিন-পর্যায়ের চুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ হবে না। শনিবার (১ জুন) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু আরো বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে এখনো ইসরাইলের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি। যুদ্ধ শেষ করার শর্তাবলীয় এখনো অপরিবর্তিতই রয়েছে। আর সেটা হলো, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস হতে হবে। বন্দী ইসরাইলিরা স্বজনদের কাছে ফিরে আসতে হবে। এমনিভাবে গাজা ইসরাইলের জন্য সম্পূর্ণরূপে হুমকিমুক্ত হতে হবে।

তিনি আরো বলেন, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরাইল এই শর্তগুলো পূরণ করার জন্য জোর দিতে থাকবে। এই শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে এমন ধারণা অযৌক্তিক।

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে গতকাল শুক্রবার ইসরাইলের ওই যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ‘ইতিবাচক’ বিবেচনা করছে হামাস।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
আজ শনিবার এএফপি জানায়, যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর গতকাল সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন ও বন্দী বিনিময়’ নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা।

ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় আট মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি টানার আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com