1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

কী কথা মোদি সোনিয়ার সঙ্গে ♦ মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ♦ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, কংগ্রেস নেত্রী সোনিয়া ও রাহুল গান্ধীর সাক্ষাৎ ♦ দিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেওয়া নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রবিবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠানের পরপরই একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। গতকাল ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল কক্ষে এসে সাক্ষাৎ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। নতুন সরকারের সূচনাতেই ভারতের প্রধান দুই নেতার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কী কথা হলো তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। অবশ্য তিন দিনের নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধীর বাইরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করেন। সফর শেষে গতকাল বিকালে নয়াদিল্লি থেকে রওনা দিয়ে সন্ধ্যায় ঢাকা ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠান শেষে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতি ভবনে দুই সরকারপ্রধানের বৈঠক হয়েছে। এ সময় তিনি নরেন্দ্র মোদি এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদির নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নরেন্দ্র মোদিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com