1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

কুয়েতে আগুনে নিহতদের ৪০ জনই ভারতীয়, মোদির শোকপ্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের ৪০ জনই ভারতীয় নাগরিক। তাদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমসের।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শ্রমিকদের আবাসন কাজের জন্য ব্যবহৃত ওই ভবনের অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিক। মোদি বলেন, ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য সেখানকার কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

এক এক্সবার্তায় তিনি লিখেছেন, কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সবার প্রতি আমার সহমর্মিতা রইল। আর আমি প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, ভারতীয় রাষ্ট্রদূত ক্ষতিগ্রস্ত ক্যাম্পে গিয়েছেন।

কুয়েতের মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুনের খবর কর্তৃপক্ষকে জানানো হয়। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এছাড়া অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও কুয়েতের মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।

কুয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা পরিস্থিতি খতিয়ে দেখতে মানগাফের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আল-আদান হাসপাতালেও গিয়েছিলেন যেখানে আগুনের ঘটনায় আহত ৩০ জনেরও বেশি ভারতীয় শ্রমিককে ভর্তি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com