1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ইতালির পার্লামেন্টে হাতাহাতি, বিল নিয়ে বিতর্ক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২৭ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি বিল নিয়ে বিতর্ক ঘিরে ইতালির পার্লামেন্টে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিতর্ক চলাকালে একজন এমপি অপর এক সহকর্মীকে জাতীয় পতাকা দিতে গেলে তা হাতাহাতিতে গড়ায়। এই ঘটনায় পার্লামেন্টের অপর সদস্যরা হতবাক হয়ে যান। দ্রুত নিরাপত্তাকর্মীসহ অন্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। খবর এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুসারে, ১২ জুন পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের সময় এই ঘটনা ঘটে। হাতাহাতির ফলে অধিবেশন বিঘ্নিত হয়।

 

পলিটিকো লিখেছে, ফাইভ স্টার দলের এমপি লিওনার্দো ডনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। আক্রমণাত্মকভাবে তিনি মন্ত্রী রবার্তো কালডেরলির দিকে ইতালির পতাকা নিয়ে যান। তখন দুই ক্লার্ক ডনোকে ঠেকাতে যান। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির জোটের আরও কয়েকজন এমপিও সেখানে হাজির হন। পরে ডনো পড়ে যান। তাকে পার্লামেন্ট কক্ষ থেকে হুইল চেয়ারে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা।

অবশ্য যে বিল নিয়ে এই কাণ্ড তা এখনও পাস হয়নি। বৃহস্পতিবার পুনরায় বিতর্ক হওয়ার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com