1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

৩২ বছর গোসল করেননি যে সাধু!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

 

নাম তার গঙ্গাপুরী মহারাজ। অনেকেই তাকে ছোটু বাবা বলে ডাকেন। ভারতে এ বার কুম্ভমেলা চলছে, সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এই ছোটু বাবা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে থেকে জানা গেছে, প্রয়াগরাজে এই মহাকুম্ভে যোগ দিয়েছেন হাজারো নাগা সন্ন্যাসী। নিজেদের শিবিরে ধুনো জ্বেলে জপ, তপ, ধ্যানে নিমগ্ন সবাই। তবে এসবের মধ্যে এ বছর মহাকুম্ভের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন গঙ্গাপুরী মহারাজ, ওরফে ছোটু বাবা। তাকে দেখে কেউ ছবি তুলতে চাইছেন, কেউ থমকে দাঁড়িয়ে পড়ছেন কিছুক্ষণ। তাকে দেখলেই অসংখ্য মানুষের ভিড় ঘিরে ধরছে আর তাই বেশিরভাগ সময় তিনি নিজের তাবুতে লুকিয়ে থাকছেন অথবা গঙ্গার তীরে নির্জনে সাধনা করছেন।

জুনা আখড়ার নাগা সাধক এই গঙ্গাপুরী মহারাজ নাগা সন্ন্যাসীদের মধ্যে সবচেয়ে গৌরবময় আসামের কামাখ্যা পীঠের সঙ্গে যুক্ত। সবাই এই কুম্ভমেলায় পুণ্যার্জনের জন্য গঙ্গায় স্নান করত আসছেন, কিন্তু গঙ্গাপুরী মহারাজ এখানেও স্নান করবেন না।

চেহারায় পাঁচ-ছয় বছরের শিশুর মতো দেখতে গঙ্গাপুরী মহারাজ দীর্ঘ ৩২ বছর ধরে গোসল করেননি। তার উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি, অর্থাৎ ৪ ফুটের কাছাকাছি। কিন্তু তার বয়স সাতান্ন বছর। তার এই কম উচ্চতার কারণে তাকে অনেকেই ছোটু বাবা বলে ডাকেন।

গঙ্গাপুরী মহারাজ নিজেই জানিয়েছেন তার এই কম উচ্চতা তার দুর্বলতা নয়, বরং শক্তি। এ কারণেই তাকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন।

একটি সংকল্পের কারণে তিনি ৩২ বছর ধরে গোসল করেননি। কিন্তু কী সেই সংকল্প, তা কাউকেই প্রকাশ করেননি তিনি।

গঙ্গাপুরী মহারাজ জানান, তার সংকল্প পূর্ণ হলে প্রথমেই তিনি শিপ্রা নদীতে স্নান করবেন।

তিনি বলেন, শরীরের থেকে অন্তরকে পবিত্র রাখা গুরুত্বপূর্ণ।

অন্যান্য নাগা সন্ন্যাসীদের থেকে দূরে নির্জনে তন্ত্র সাধনা করেন তিনি, অনেক সময় শ্মশানেও ধ্যান করেন ছোট বাবা। সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য প্রিন্ট, ইকোনমিক টাইমস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com