1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০ দেশের তালিকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

মার্কিন সাময়িকী ফোর্বস ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দশম স্থানে রয়েছে ইসরায়েল।

নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক শক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ফোর্বসের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ফোর্বসের এই তালিকার পদ্ধতিটি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন।
চলতি বছর, অর্থাৎ ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন আরো বলা হয়েছে, দেশটির জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। দেশটির জনসংখ্যা ১৪১ কোটি। আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার।

জনসংখ্যা সাড়ে আট কোটি।
এদিকে ৩.৭৩ ট্রিলিয়ন ডলার জিডিপি ও প্রায় সাত কোটি জনসংখ্যার যুক্তরাজ্য রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জার্মানির জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে আট কোটি।

অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। দেশটির জিডিপি ১.৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা পাঁচ কোটি ১৭ লাখ।

তালিকার সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স, যার জিডিপি ৩.২৮ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ছয় কোটি ৬৫ লাখ। জাপান রয়েছে অষ্টম স্থানে। দেশটির জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

জিডিপি ১.১৪ ট্রিলিয়ন ডলার এবং তিন কোটি ৩৯ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে। এ ছাড়া তালিকায় দশম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল। তাদের জিডিপি প্রায় ৫৫১ বিলিয়ন ডলার। জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com