1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

কুম্ভমেলার ট্রেন ধরা নিয়ে হুড়োহুড়ি নয়াদিল্লি স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক   অনলাইন ডেস্ক

 

ভারতের মহাকুম্ভমেলায় যাওয়ার পথে নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময় শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সরকারি তথ্যের বরাতে জানিয়েছে, নিহত ১৮ জনের মধ্যে ১১ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। পুলিশ বলছে, মহাকুম্ভগামী ট্রেনে উঠার জন্য হুড়োহুড়ির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

 

মূলত ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে মহাকুম্ভমেলার উদ্দেশে স্পেশাল ট্রেন ছেড়ে যাবে, এমন ঘোষণার পর যাত্রীদের ভিড় বেড়ে যায়। তখন ট্রেনে উঠার জন্য মানুষ ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে স্টেশনে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। পরে পদপিষ্ট হওয়ার খবর পেয়ে দিল্লি পুলিশের রেলওয়ে ইউনিট প্ল্যাটফর্মে পৌঁছায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও রেলস্টেশনে আসেন।

রেলওয়ের ডিসিপি কেপিএস মালহোত্রা বলেন, দুটো ট্রেন আসতে দেরি হয়েছিল। তার জেরে যাত্রীর ভিড় বেড়ে যায়। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই ব্যাপক ভিড় হয়ে গিয়েছিল। স্পেশাল ট্রেনের ঘোষণা হতেই সবাই ওই ট্রেনে উঠার জন্য তাড়াহুড়ো করতে থাকেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com