1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

।বাংলাদেশ-ইন্দো প্যাসিফিককে ২৭২ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে কানাডা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন প্রকল্পের জন্য ২৭২ দশমিক এক মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে কানাডা। তবে, এই ২৭২ মিলিয়ন ডলারের মধ্যে বাংলাদেশের জন্য কত টাকা দেওয়া হবে, সেটা জানা যায়নি।

সম্প্রতি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে জানানো হয়, দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এই ঘোষণা দিয়েছেন।

ভ্যাঙ্কুভারে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠকের সময় আহমেদ হুসেন এই ঘোষণা দেন। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কানাডার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

আহমেদ হুসেন বলেন, আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় কানাডার সহায়তার বাস্তবায়ন সরাসরি দেখার সুযোগ পেয়েছি। কানাডার অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো মানবিক সহায়তা দিচ্ছে এবং নবজাতকদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।

কানাডার এই মন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা নারী ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছি, যা আমাদের বৈশ্বিক সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার বিবৃতিতে বলা হয়েছে, কানাডার এই সহায়তা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখবে এবং দরিদ্র জনগোষ্ঠীকে নিরাপদ জীবনযাপনের সুযোগ করে দেবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ও কানাডা ঘনিষ্ঠ অংশীদার হিসেবে জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com