1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ভারত-পাকিস্তান সীমান্তে সেনাদের গোলাগুলি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

কাশ্মির সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানের অনুপ্রবেশের ফলে একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালায় ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। খবর এনডিটিভির

বুধবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার (১ এপ্রিল) নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালালে তারা সংযত পালটা জবাব দেয়।

ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হামলার পর এই ঘটনার পরপরই সংযত ও পরিকল্পিতভাবে পাল্টা জবাব দেয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্যে সমঝোতার নীতিগুলি বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

২০২১ সালে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় সংঘাত কমানোর বিষয়ে একমত হয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় পক্ষই বিদ্যমান চুক্তি, বোঝাপড়া ও যুদ্ধবিরতি মেনে চলবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com