1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। খবর আল জাজিরা ও রয়টার্সের।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা জোরদারেরও নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু শনিবারই ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

সামরিক তথ্যের ভিত্তিতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় ১৮৫ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলে সৃষ্টির পাশাপাশি তিনটি করিডর গড়ে তুলেছে। সেগুলো হলো ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম করিডর। এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com