1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

উত্তেজনা চরমে, যুদ্ধের তোপ মুখোমুখি ভারত-পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। উভয় পক্ষই সীমান্তে জড়ো করছে সেনা, ট্যাংক এবং যুদ্ধবিমান। উত্তেজনার মধ্যেই গতকাল ভারতীয় নৌবাহিনী মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। এদিকে বুধবার ভারতের পদক্ষেপের বিরুদ্ধে গতকাল পাকিস্তানও পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ থাকার কথাও বলা হয়েছে। সূত্র : বিবিসি, নিউইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের ঘোষণা দেওয়ার পর গতকাল বিকালে পাকিস্তানও পাল্টা পদক্ষেপের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হলো। ভারতীয় বিমানগুলোকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সব ভিসা বাতিল করা হলো। তবে শিখ পুণ্যার্থীদের জন্য বিশেষ ছাড় দেবে পাক প্রশাসন। এনএসসি ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেয়, তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। খবরে বলা হয়, ভারতীয় নাগরিকদের দেওয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। অবিলম্বে তাঁদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। তাঁদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০-এ নামিয়ে আনতে বলেছে পাকিস্তান। ৩০ এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে। পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্যও স্থগিতের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com