1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

গাজায় এক দিনে নিহত ৫৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় এক দিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৫৬ ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক। এর ফলে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ৪৯৫ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৫০০।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানায়, বহু হতাহত এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এই উপত্যকাটি পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। প্রায় প্রতিদিনই নতুন করে প্রাণহানির খবর আসছে। শুধু গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৪৮৩ জন।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এতে দুই মাস কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও, হামাসের সঙ্গে মতবিরোধের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল ফের বিমান হামলা শুরু করে। ফলে আবারও ভয়াবহ রক্তপাত ও ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গাজার জনপদ।

জাতিসংঘের হিসেবে, এই দীর্ঘমেয়াদি আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ঘরহারা হয়েছেন এবং অবকাঠামোর অন্তত ৬০ শতাংশ সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্রসহ প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোই এখন অচল।

অন্যদিকে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে। সূত্র: আনাদোলু এজেন্সি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com